Header Ads

পুঁই মেচরির রসা


উপকরণ: পুঁই মেচরি ১ কাপ, আলুকুচি ১ কাপ, টমেটোকুচি ১টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ থেঁতো করা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে রসুনকুচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজ, টমেটো, জিরা, হলুদ, মরিচগুঁড়া দিয়ে কষাতে হবে। মসলা কষানো হলে আলু ও পুঁই মেচরি দিয়ে একটু নেড়ে আধা কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ। কাঁচা মরিচ থেঁতো ও ধনেপাতা দিয়ে একটু রস রস থাকতেই নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.