শর্ষে দিয়ে সবজি ভুনা
উপকরণ: ফুলকপি ও ব্রকলি (ভাপিয়ে নেওয়া) ৪ কাপ, গাজর ও আলু (মোটা জুলিয়ান কাট) ২ কাপ, পেঁয়াজপাতা ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ২ চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, মরিচগুঁড়া সিকি চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, আস্ত শর্ষে সামান্য, পাঁচফোড়ন সামান্য, আস্ত শুকনা মরিচ ২টা, ধনেপাতা স্বাদমতো, কাঁচামরিচ ৬–৭টি, শর্ষের তেল ৩ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
প্রণালি: আলু, গাজর সামান্য পানিতে পরিমাণমতো লবণ ও হলুদ, মরিচগুঁড়া দিয়ে ৭০ শতাংশ সেদ্ধ করে রাখুন। এবার হাঁড়িতে তেল দিয়ে আস্ত মরিচ, শর্ষে ও পাঁচফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে পেঁয়াজ, রসুনকুচি দিয়ে সামান্য ভেজে নিন। এবার সব সবজি, হলুদ, মরিচগুঁড়া, লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখুন কিছুক্ষণ। ৫ মিনিট পর ঢাকনা তুলে অন্য সব উপকরণ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার ঢাকনা তুলে নেড়েচেড়ে ভালো করে ভুনা করুন। নামিয়ে গরম-গরম ভাত/পরোটা/রুটি বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
No comments