Header Ads

লাউ–বড়ির টক



উপকরণ: লাউ টুকরা করা ২ কাপ, বড়ি ৮-১০টি, তেঁতুলের মাড় ১ টেবিল চামচ, মুগ ডাল আধা কাপ, আদাবাটা ১ চা–চামচ, রসুনকুচি ১ চা–চামচ, তেজপাতা ১টি, হলুদগুঁড়া সামান্য, কাঁচা মরিচ ফালি ২টি, চিনি ১ চা-চামচ (ইচ্ছা হলে), লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি, ১ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, পানি প্রয়োজনমতো, ধনেপাতা ১ টেবিল চামচ।

প্রণালি: ডালের বড়ি তেলে ভেজে তুলে রাখুন। এবার লাউ, ডাল, তেজপাতা, আদাবাটা, রসুনকুচি, লবণ, সামান্য হলুদ ও ২ কাপ পানি দিয়ে প্রেশারকুকারে অথবা সসপ্যানে সেদ্ধ করে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে আস্ত জিরা ও পেঁয়াজকুচি দিয়ে ফোড়ন দিন। ভাজা বড়ি, তেঁতুলের মাড়, চিনি, কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিতে হবে।

No comments

Powered by Blogger.