Header Ads

লেবু–মধুর সসে মাছ ভাজা




উপকরণ: 
মাছ ভাজার জন্য: কোরাল মাছ ১টি, গোল মরিচের গুঁড়া ১ চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, মাস্টার্ড সস ১ চা–চামচ, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, মরিচের গুঁড়া আধা চা–চামচ, পাপরিকা আধা চা–চামচ, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, লবণ স্বাদমতো ও সয়াবিন তেল পরিমাণমতো।

সসের জন্য: আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, ব্রাউন সুগার আধা চা–চামচ, মধু আধা চা–চামচ, সয়া সস ১ চা–চামচ, অয়েস্টার সস ১ চা–চামচ, চিলি সস ১ টেবিল চামচ, সয়া সস ১ চা–চামচ, মাস্টার্ড সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ ও সয়াবিন তেল পরিমাণমতো।

প্রণালি: 
প্রথমেই মাছটি পরিষ্কার করে নিন। এবার মাছ ভাজার উপকরণ দিয়ে মাছটি মেখে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ারে গড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এরপর সসের সব উপকরণ দিয়ে নেড়ে সব মিশে গেলে নামিয়ে ভাজা মাছের ওপর ছড়িয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.