Header Ads

ভাপে শর্ষে ইলিশ পাতুরি

 


উপকরণ: ইলিশ ৬ টুকরা, কুমড়াপাতা ৬টি, শর্ষেবাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা আধা চা–চামচ, লবণ পরিমাণমতো, মরিচগুঁড়া আধা চা–চামচ, হলুদগুঁড়া আধা চা–চামচ ও শর্ষের তেল ২ টেবিল চামচ।


প্রণালি: কুমড়ার পাতা সামান্য লবণ দিয়ে মেখে রাখুন। ইলিশের টুকরার সঙ্গে সব উপকরণ মেখে নিন। এবার প্রতিটি পাতার ভেতর একটা করে ইলিশের টুকরা দিয়ে পাতা ভাঁজ করে নিন। যদি কুমড়ার পাতা ছোট হয় তাহলে দুটো পাতা দিয়ে মুড়িয়ে নিন। চুলায় একটি পাতিলে পানি গরম করতে দিয়ে অপেক্ষা করুন। পানিতে একটু বলক এলে তার ওপর একটি পাত্র বসিয়ে মাছ মোড়ানো কুমড়াপাতা রাখুন। এবার ১০ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে ভাপে শর্ষে ইলিশ পাতুরি।

No comments

Powered by Blogger.