Header Ads

আমড়ার কাশ্মীরি আচার

 


উপকরণ: 
আমড়া ১ কেজি, চিনি পরিমাণমতো, সিরকা ১ কাপ, লবণ সামান্য, শুকনা মরিচের কুচি ৩ টেবিল চামচ (বিচি ছাড়া), আদার টুকরা ৪ টেবিল চামচ, পানি পরিমাণমতো ও লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: 
প্রথমে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে দুই টুকরা করুন। তারপর একটি প্যানে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে শিরা তৈরি করুন। চিনির শিরায় কাটা আমড়া দিয়ে জ্বাল দিতে থাকুন। শিরা ঘন হয়ে এলে লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচকুচি, আদার টুকরা ও সিরকা দিয়ে জ্বাল দিন। আচার বেশ ঘন হয়ে এলে সেটি নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে রাখুন।

No comments

Powered by Blogger.