করমচার টক–ঝাল–মিষ্টি আচার
উপকরণ:
করমচা ১ কেজি, পাঁচফোড়নগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি ৪ টেবিল চামচ, শুকনা মরিচগুঁড়া ২ টেবিল চামচ, মেথিগুঁড়া ১ টেবিল চামচ ও হলুদগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, শর্ষের তেল ২ কাপ ও রসুনবাটা আধা কাপ।
প্রণালি:
করমচা ধুয়ে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে সব মসলা দিয়ে কষিয়ে নিন এবং করমচা দিয়ে দিন। একটু পরে সিরকা, লবণ ও চিনি দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে। আচারের ওপর তেল উঠে এলে আচার নামিয়ে নিন। ঠান্ডা হলে সংরক্ষণ করে রাখুন কাচের বয়ামে।
No comments