কামরাঙার মিষ্টি আচার
উপকরণ:
কামরাঙা ৩টি (গোল করে কাটা), শুকনা মরিচ ২টি, তেজপাতা ৩টি, মরিচের গুঁড়ো স্বাদমতো, গুড় আধা কাপ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল ৪ চা-চামচ ও সিরকা ২ টেবিল চামচ।
প্রণালি:
একটি ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে নাড়ুন। তারপর এতে কামরাঙা, মরিচগুঁড়া ও লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। একটু কষানো হলে গুড় দিয়ে দিন। নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। গুড় থেকে পানি বের হলে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রাখতে হবে। পানি শুকিয়ে এলে তাতে সিরকা দিয়ে আবারও অল্প আঁচে ২-৩ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
No comments