Header Ads

ইতালীর খাবার : তিরামিসু

 


উপকরণ: 
ক্রিম চিজ ৫০০ গ্রাম, ডিম ৫টি, চিনি ২০০ গ্রাম, ফ্রেশ ডাবল ক্রিম ৩০০ গ্রাম, খাওয়ার জেলাটিন ২৪ গ্রাম, কফি ১০ গ্রাম, চকলেট ২৫ গ্রাম, স্পঞ্জ ফিংগার বা লেডি ফিংগার বিস্কুট (না পেলে স্পঞ্জ কেক ব্যবহার করতে পারেন) প্রয়োজনমতো। 

প্রণালি: 
বড় পাত্রে ক্রিম চিজ ও চিনি দিয়ে ভালোমতো ফেটান, যাতে মিশে গিয়ে গাঢ় হুইপড ক্রিমের মতো হয়। এবার পরিবেশন পাত্রে সাজান। আগেই কালো কফি বানিয়ে রাখুন। এ জন্য ছড়ানো পাত্রে সামান্য তরল কফি ছড়িয়ে দিন। এর ওপর বিস্কুট সাজান। কয়েক সেকেন্ড রাখলে বিস্কুট কফি শুষে নেবে। তবে একদম নরম যাতে না হয়। এভাবে আবার কফি ছড়িয়ে বিস্কুটের স্তর সাজান। অর্ধেক পরিমাণ বিস্কুট রেখে দিন। এবার এর ওপরে ক্রিম চিজ মিশ্রণ দিন। আবার কফি ও বিস্কুটের স্তর বানান। সবশেষে ক্রিমের আরেক স্তর দিন। এবার পাত্র ঢেকে কয়েক ঘণ্টা বা সারা রাত ফ্রিজে রাখুন। বের করে ওপরে সামান্য কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করতে পারেন।

No comments

Powered by Blogger.