ইতালীয় খাবার : রতোলো অল চকলাতো
উপকরণ:
চিনি ৫০০ গ্রাম, মাখন ৫০০ গ্রাম, ডিম ২০টি (কুসুম আলাদা করা), ডার্ক চকলেট ৫০০ গ্রাম, ময়দা ৩০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ৭৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, ওয়ালনাট ৫০ গ্রাম।
প্রণালি:
ক্রিম হুইপ করে নিন। কিশমিশ ও ওয়ালনাট মিশিয়ে ফিলিং তৈরি করে নিন।
মাখন ও চিনি বিট করুন। তাতে একটা একটা করে ডিমের কুসুম মেশান। চকলেট গলিয়ে এতে দিয়ে বিট করুন। শেষে ময়দা দিয়ে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন।
ডিমের সাদা অংশ বিট করে মেরাং বানিয়ে নিন। কেক ব্যাটারে মেরাং মেশান। বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তাতে ব্যাটার ঢেলে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট বেক করুন। বের করে ওপরে ফিলিং বিছিয়ে শক্ত করে রোল করে নিন। ফ্রিজে ৩০ মিনিট রেখে বের করে গলানো চকলেট ছড়িয়ে দিন ওপরে। এবার ছোট গোল টুকরা করে কেটে পরিবেশন করুন।
No comments