Header Ads

পিৎজা মারগারিটা : পিৎজা মারগারিটা

 


উপকরণ: 
পিৎজা ডো ১ কেজি, মোৎজারেল্লা চিজ ৫০০ গ্রাম, টমেটো সস কিংবা পিৎজা সস ২০০ গ্রাম, টমেটো টুকরা ২০০ গ্রাম, বেজিল পাতা ২০ গ্রাম, অরিগেনো ৫ গ্রাম। 

ডোর জন্য: ময়দা ৬০০ গ্রাম, পানি ৩৫০ গ্রাম, অলিভ ওয়েল ৬০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, চিনি ১৫ গ্রাম, ইস্ট ৬ গ্রাম। 

প্রণালি: 
ডোর সব উপকরণ মিশিয়ে ডো বানিয়ে পিৎজা ট্রেতে ছড়িয়ে ১৫ মিনিট রাখুন। এর ওপর সস ঢেলে টমেটোর টুকরাগুলো দিয়ে দিন। সবার ওপরে মোৎজারেল্লা পনির এবং বেজিল ও অরিগেনো ছড়িয়ে দিন। ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৬ মিনিট বেক করুন। বের করে গরম গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.