ইতালীয় খাবার : স্প্যাগেটি আলফ্রেডো
উপকরণ:
সেদ্ধ স্প্যাগেটি ৫০০ গ্রাম, মাখন ৫০ গ্রাম, ক্রিম ৫০০ গ্রাম, মোৎজারেল্লা চিজ ২০০ গ্রাম, পারমিজান চিজ ১০০ গ্রাম, লবণ ও মরিচ স্বাদমতো।
প্রণালি:
প্যানে মাখন গলিয়ে তাতে ক্রিম দিন। একটু পর চিজগুলো দিয়ে দিন। তাতে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। স্বাদমতো লবণ ও মরিচ গুঁড়া দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ওপরে একটু ভাঙা পনির ছড়িয়ে দিন।
No comments