Header Ads

ইতালীয় খাবার : তিলে টুনা

 


উপকরণ: 
তাজা টুনা মাছ ৩০০ গ্রাম, তিল ৪০ গ্রাম, কালো গোলমরিচ ১০ গ্রাম, অলিভ অয়েল ২০ মিলিলিটার, লেবুর রস ১০ মিলিলিটার, রসুন ৫ গ্রাম, লবণ স্বাদমতো। 

প্রণালি: 
টুনা মাছ কেটে পরিষ্কার করে নিন। লেবুর রস, অলিভ অয়েল, রসুন-গোলমরিচ থেঁতো করে এবং তিল দিয়ে মেখে দুই ঘণ্টা রাখুন। প্যানে তেল গরম করে মাছ দিন। ওপরটা বাদামি হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। ভেতরটা নরম থাকবে। ঠান্ডা করে পাতলা করে কেটে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.