Header Ads

ইতালীয় খাবার : বিফ কারপাচ্চো

 


উপকরণ: 
গরুর মাংসের ফিলে (টেন্ডারলয়েন ব্যবহার করতে হবে) ৩০০ গ্রাম, অলিভ অয়েল ২৫ মিলিলিটার, বেজিল পাতা ১৫ গ্রাম, রসুন কোয়া ১৫ গ্রাম, কালো গোলমরিচ গুঁড়া ৫ গ্রাম, বিট লবণ ৫ গ্রাম, পারমিজান পনির ৩০ গ্রাম, মাস্টার্ড ১০ গ্রাম।

প্রণালি: 
মাংস পরিষ্কার করে পনির ও বেজিল বাদে বাকি সব উপকরণ দিয়ে মেখে রাখুন। প্লাস্টিক শিট দিয়ে মুড়ে খুব শক্ত করে রোল করে নিন। ফ্রিজে রেখে জমিয়ে নিন। বের করে খুব সরু করে কেটে নিন। পছন্দমতো সবজি, বেজিল পাতা, পারমিজান ও অলিভ অয়েল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.