নিরামিষেও জিবে জল: আলু নারকেল ঘন্ট
উপকরণ:
আলু ৫০০ গ্রাম, নারকেল কোরা আধ মালা, মরিচবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, গরমমসলাবাটা ১ চা-চামচ, জিরা আধা চা-চামচ, তেজপাতা ২টি, শুকনা মরিচ ২টি, ঘি ১ টেবিল চামচ ও তেল পরিমাণমতো।
প্রণালি:
আলু ডুমো করে কেটে নিন। তেলে জিরা, তেজপাতা, শুকনা মরিচ ফোড়ন দিন। আলু দিয়ে ভাজতে থাকুন। লালচে হয়ে এলে মরিচবাটা, নারকেল কোরা, লবণ ও চিনি দিন। সামান্য পানির ছিটে দিন। শুকিয়ে এলে ঘি ও গরমমসলা দিয়ে নামিয়ে নিন।
No comments