নিরামিষেও জিবে জল : বাঁধাকপির শুভ্রানি
উপকরণ:
বাঁধাকপি ৩৫০ গ্রাম, কড়াইশুঁটি ২ টেবিল চামচ, কালিজিরা ফোড়নের জন্য, তেজপাতা ২টি, গোটা গরমমসলা ২ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ২টি, ঘি ও সাদা তেল পরিমাণমতো।
প্রণালি:
বাঁধাকপি কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে ঘি ও তেল দিন। তেজপাতা, কালিজিরার ফোড়ন দিন। নাড়াচাড়া করে গরমমসলা দিন। বাঁধাকপি দিন। ভালো করে নেড়ে কড়াইশুঁটি, লবণ ও চিনি দিন। আগুন থাকবে কম আঁচে। ঢেকে দিন। বাঁধাকপি নরম হয়ে এলে কাঁচা মরিচ ও পানিতে গোলানো ময়দা দিয়ে নামিয়ে নিন। সবজিটি দেখতে সাদা সাদা হবে।
No comments