কলিজার বারবিকিউ
উপকরণ:
ক. কলিজা ৫০০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, বারবিকিউ সস ২ টেবিল চামচ, রাঁধুনিগুঁড়া আধা চা-চামচ, সয়াসহ ১ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও শাশলিক কাঠি প্রয়োজনসংখ্যক।
খ. পরিবেশনের জন্য প্রয়োজনমতো ফ্রেঞ্চফ্রাই।
প্রণালি:
কলিজা ১ x ১ ইঞ্চি মাপে চার কোনা করে কেটে পরিষ্কার করে নিন। গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ওপরের সব মসলা ও ২ কাপ পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন। এবার কাঠিতে গেঁথে অল্প শর্ষের তেলে স্যঁতে করে নিন। কয়লার ধোঁয়া দেওয়ার মাধ্যমে ধোঁয়াটে (স্মোকি) স্বাদ নিয়ে আসতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই, পরোটা, রুটি বা নানরুটি দিয়ে পরিবেশন করুন।
No comments