Header Ads

ভিটামিন সি–সমৃদ্ধ ফলের তৈরি সাতকরার আচার

 



উপকরণ
সাতকরা (মাঝারি) ৪টি, জলপাই ১০টি, কিশমিশ ২৫ গ্রাম, আলু বোখারা ২৫ গ্রাম, খেজুর ২৫ গ্রাম, তেল ৪ টেবিল চামচ, ১টি শুকনা মরিচের কুচি, রসুনকুচি ৪ কোয়া, শর্ষেবাটা আধা চা-চামচ, পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ, আস্ত পাঁচফোড়ন পরিমাণমতো, হলুদ আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, চিনি ২৫০ গ্রাম, ভিনেগার আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও জিরাগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি
সাতকরা চার ফালি করে কেটে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন। এবার খেজুর, কিশমিশ ও জলপাই সেদ্ধ করে ঘুঁটে নিন। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, রসুন কোয়া ও শুকনা মরিচকুচি দিয়ে নাড়ুন। এবার সাতকরা ঢেলে দিয়ে নাড়ুন। রসুনবাটা দিয়ে নাড়ুন। এবার ঘুঁটে রাখা জলপাই ও খেজুরের মিশ্রণটি ঢেলে দিন। সঙ্গে দিন লবণ, হলুদ, শর্ষেবাটা, ভিনিগার ও চিনি। নেড়ে মিশিয়ে আচার হয়ে এলে নামিয়ে একটা কাচের পাত্রে রাখুন। এবার জিরা ও পাঁচফোড়নগুঁড়া এর ওপরে ছড়িয়ে দিন। ঠান্ডা করে বয়ামে ভরে রাখুন।

No comments

Powered by Blogger.