কই মাছে ফুলকপি
উপকরণ
কই মাছ ৮টি, ফুলকপির ফুল ৮-১০টি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদ ও ধনেগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া ঝাল অনুযায়ী, টমেটোকুচি ১টি, তেল ১ কাপ, পানি প্রয়োজনমতো, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৪টি ও ধনেপাতা সামান্য।
প্রণালি
মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার সেই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে নিন। বাকি তেলে রসুন ও পেঁয়াজকুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলাসহ রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে ৩ মিনিট রান্না করুন। মাছ ভাজা দিয়ে আরও ৩ মিনিট রান্না করে ঝোল ঝোল রাখতে হবে। হয়ে এলে ওপরে কাঁচামরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও ২-৩ মিনিট রেখে নামিয়ে নিন।
No comments