Header Ads

স্টাফড কলি ফ্লাওয়ার

 


উপকরণ
ফুলকপি ১টি, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, পনির আধা কাপ, মাংসের কিমা ২৫০ গ্রাম, গোলমরিচগুঁড়া এক চা-চামচ, পেঁয়াজকুচি এক টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, কাঁচামরিচকুচি পরিমাণমতো, অরিগানো সামান্য, টমেটো সস ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি
ফুলকপি ভালো করে ধুয়ে আধা সেদ্ধ করে নিন। এর বেশি সেদ্ধ করবেন না। বিস্কুটের গুঁড়া বাদে সব উপকরণ দিয়ে কিমা ভেজে নিন। একদম শুকনো করে ভাজবেন। এবার কিমাগুলো আঙুল দিয়ে চেপে চেপে কপির ভেতর সাবধানে ভরে নিন। যতটা সম্ভব কিমা দিন ভেতরে। ওভেনের ট্রেতে মাখন মাখিয়ে ফুলকপি বসিয়ে দিন। এর ওপরে ব্রেডক্রাম্ব/বিস্কুটের গুঁড়া ও চিজ ছড়িয়ে দিন। চেপে চেপে বসান। প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করার পর সাজিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.