ডাবল চিজ ফ্রেঞ্চ টোস্ট
উপকরণ:
পাউরুটি ২ টুকরা, ডিম ২টি, দারুচিনিগুঁড়া অল্প পরিমাণ, দুধ সিকি কাপ, মোজারেলা চিজ স্লাইস ১টি, চেডার চিজ ১টি, চিনি পরিমাণমতো।
প্রণালি:
চিনি, দুধ, ডিম, দারুচিনির গুঁড়া একসঙ্গে ফেটিয়ে নিন। ননস্টিক প্যানে ডিম ছড়িয়ে দিতে হবে। তার ওপর পাউরুটি দিন। ডিমের অমলেটটি উল্টিয়ে দিতে হবে। চিজ স্লাইস দিয়ে আরও কিছুক্ষণ প্যানে রেখে দিন। আগুনের আঁচ পুরো সময়েই অল্প রাখুন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।
No comments