খেজুরের বার - রেসিপি
উপকরণ:
খেজুরের মণ্ড ১ কাপ, মিক্সড নাটস (হালকা ভেজে নেওয়া) আধা কাপ, সাদা তিল (হালকা ভেজে নেওয়া) ৩ টেবিল চামচ ও ঘি ৩ টেবিল চামচ।
প্রণালি:
একটি ননস্টিক প্যান চুলায় বসিয়ে সব একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেশান। ঘন ঘন নাড়তে থাকুন এবং ভাজা ভাজা করে নামিয়ে ফেলুন। ছড়ানো গ্রিজ করা পাত্রে ঢেলে নিন। ঠান্ডা হলে বার আকারে কেটে নিন। পরিবেশন করুন।
No comments