খেজুরের লাড্ডু - রেসিপি
উপকরণ:
খেজুরের মণ্ড ১ কাপ, কুরানো নারকেল আধা কাপ, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, ঘি ১ টেবিল চামচ ও শুকনা গুঁড়া নারকেল সাজানোর জন্য যতটুকু লাগে।
প্রণালি:
একটি ননস্টিক প্যান চুলায় বসিয়ে প্রথমে নারকেলগুলো হালকা টেলে নিন। এরপর ব্লেন্ড করা খেজুরের মণ্ড দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেশান। ঘি এবং দারুচিনির গুঁড়া দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন এবং ভাজা ভাজা করে নামিয়ে ফেলুন। ঠান্ডা হয়ে এলে লাড্ডুর আকারে বানিয়ে গুঁড়া নারকেলে গড়িয়ে নিন। পরিবেশন করুন।
No comments