Header Ads

খেজুরের সালাদ - রেসিপি

 


উপকরণ: 
আপেল, আঙুর, বেদানা, আনারস, কলা পছন্দমতো কিউব করে কাটা ২ কাপ, শুকনো খেজুর স্লাইস করা সিকি কাপ, সব রকম বাদাম (ভেজে নেওয়া) আধা কাপ ও পুদিনা পাতা পছন্দমতো।

ড্রেসিংয়ের জন্য উপকরণ: 
আনারসের রস সিকি কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লেবুর খোসা মিহি কুচি করা ১ চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: 
ড্রেসিংয়ের সব উপকরণ একটি বাটিতে নিয়ে মিশিয়ে নিন।পরিবেশনপাত্রে সব রকম ফল, বাদাম, খেজুর ও পুদিনা নিয়ে নিন। ওপরে ড্রেসিং ঢেলে মিশিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.