Header Ads

ভুনা খিচুড়ি - রেসিপি

 


উপকরণ: 
মুগ ডাল আধা কাপ, বাসমতী চাল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, বেরেস্তা অয়েল (পেঁয়াজ ভাজা তেল) ২ টেবিল চামচ, পেঁয়াজের টুকরা সিকি কাপ, কাঁচা মরিচ ২টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা চা–চামচ, হলুদের গুঁড়া আধা চা–চামচ, দারুচিনি ১ টুকরা, লবঙ্গ ২টি, তেজপাতা ১টি, ফোটানো পানি ৩ কাপ, লবণ ১ চা–চামচ ও সেদ্ধ চানাবুট আধা কাপ।

প্রণালি: 
প্রথমে চাল ও ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর চুলায় মাঝারি আঁচে একটি পাত্র গরম করে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজের রং হালকা বাদামি হতে হবে। এখন শুধু সেদ্ধ চানা বাদে বাকি সবকিছু দিয়ে ২ থেকে ৩ মিনিট ভুনে নিন। এবার গরম পানি ও লবণ দিন। পানিতে বলক এলেই আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২০ থেকে ২৫ মিনিট পর সেদ্ধ চানাবুট মিশিয়ে নিন।

No comments

Powered by Blogger.