জাফরান–বাদামের শরবত - রেসিপি
উপকরণ:
দুধ ১ কাপ, চিনি সিকি কাপ, পেস্তাবাদাম ১ টেবিল চামচ, কাজুবাদাম ১ টেবিল চামচ, কাঠবাদাম ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, জাফরান ১ চিমটি, কেওড়া জল সিকি চা–চামচ ও ময়দা ২ টেবিল চামচ।
প্রণালি:
প্রথমে একটি পাত্রে দুধ, চিনি, ময়দা নিয়ে ভালো করে মেশাতে হবে। এদিকে সব বাদাম ও কিশমিশ দুধ দিয়ে ব্লেন্ড করতে হবে। এবার চুলায় একটি পাত্রে এ দুধের মিশ্রণটিকে ঢেলে অল্প আঁচে গরম করতে হবে। জ্বাল হওয়ার পর চুলা থেকে নামিয়ে কেওড়া জল ও জাফরান মেশাতে হবে। এবার ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে হবে।
No comments