Header Ads

রুই–আলু ঝোলে শজনেডাঁটা

 


উপকরণ: 
পাঁচ–ছয়টি শজনেডাঁটা লম্বা করে কাটা, ২টি মাঝারি আকারের আলু লম্বা করে কাটা, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, বড় আকারের ১টি পেঁয়াজকুচি, হলুদের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, লবণ পরিমাণমতো, টমেটো পিউরি ২ চা-চামচ, মাঝারি আকারের রুই মাছের টুকরো সাতটি, পানি পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ, ফোড়নের জন্য আস্ত মেথি ১ চিমটি।

প্রণালি: 
প্রথমে শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে। এবার হাঁড়িতে বলক ওঠা পানিতে শজনেডাঁটা দিয়ে ৩০–৩৫ সেকেন্ড রেখে দিন। নামিয়ে ঠান্ডা পানিতে ডুবিয়ে নিন। এটাকে ব্ল্যান্চি করা বলে। এতে সবজির রং সুন্দর থাকে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। আলুও লম্বা করে কেটে ধুয়ে নিন। এখন রুই মাছের টুকরো ধুয়ে পানি ঝরিয়ে নিন। রুই মাছে স্বাদমতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া মেখে নিন। সয়াবিন তেল দিয়ে ভেজে নিন। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে আস্ত মেথি ফোড়ন নিন। পেঁয়াজকুচি দিন। একটু নেড়ে সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে দিন। সামান্য একটু পানি দিতে হবে। টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ওপরে উঠে এলে আলু আর শজনেডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। লবণ আর পরিমাণমতো পানি দিয়ে কম আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তরকারি সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন। এ তরকারিতে হালকা ঝোল থাকবে, কেউ চাইলে ঝোল কম রাখতে পারেন।

No comments

Powered by Blogger.