Header Ads

শজনেডাঁটায় ডাল চচ্চড়ি

 


উপকরণ: 
৪–৫টি শজনেডাঁটা লম্বা করে কাটা, মসুরের ডাল ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, পানি দেড় কাপ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া সামান্য, সয়াবিন তেল ১ কাপের ৩ ভাগের ১ ভাগ অংশ। ফোড়নের জন্য পাঁচফোড়ন ১ গ্রাম, শুকনো মরিচ ২টা, আস্ত জিরা ১ গ্রাম ও তেজপাতা ১টি।

প্রণালি: 
প্রথমে মসুরের ডাল ভালো করে ধুয়ে নিন। এক থেকে দেড় ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে নিন। শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে ৩০–৩৫ সেকেন্ড ব্লান্চ করে নিতে হবে। সয়াবিন তেল গরম হলে ফোড়নের মসলা দিয়ে দিন। ফোড়ন দেওয়া হলে পেঁয়াজকুচি দিয়ে দিন। একটু নেড়ে লবণ, বাটা এবং গুঁড়া মসলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এবার ডাল আর শজনেডাঁটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে পানি দিয়ে চুলার আঁচ মাঝারি করে ঢেকে রাখতে হবে ১৫ মিনিট। ঢাকনা খুলে ভাজা জিরাগুঁড়া দিয়ে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

No comments

Powered by Blogger.