শজনেডাঁটার আচার
উপকরণ:
আধা কেজি শজনেডাঁটা, বিচিসহ পাকা তেঁতুল আধা কাপ, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, শর্ষের তেল দেড় কাপ, সিরকা আধা কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, আস্ত শুকনো মরিচ ৪টি, মাঝারি আকারের রসুন ২টি (আস্ত কোয়া), পাঁচফোড়ন ২ চা-চামচ।
প্রণালি:
প্রথমে শজনেডাঁটা লম্বা করে কেটে ধুয়ে ৩০–৩৫ সেকেন্ড ব্লান্চ করে নিতে হবে। টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে দিন। পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে একটু নেড়ে নিতে হবে। সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে তেঁতুল আর শজনেডাঁটা দিয়ে দিন। ভালো করে নাড়তে হবে। আস্ত কোয়া রসুন, লবণ, চিনি দিয়ে অল্প আঁচে ঢেকে রাখুন ১৫ মিনিট। এরপর ঢাকনা খুলে সিরকা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে দারুণ মজার শজনেডাঁটার আচার।
No comments