Header Ads

লুচি প্ল্যাটার - রেসিপি

 


লুচি

উপকরণ: 
ময়দা ৪ কাপ, বেকিং পাউডার ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, গরম পানি আধা থেকে ১ কাপ, মাখন ১ কাপ প্যানের ১ ইঞ্চি পরিমাণ গভীর পূরণ করার জন্য যথেষ্ট।

প্রণালি: 
একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, লবণ আর গুঁড়া দুধ মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে নরম হওয়া পর্যন্ত মথে ডো তৈরি করে নিন। এবার একটি কাপড় দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। ছোট ছোট বলের মতো করে রাখুন। সমতল জায়গায় বল হাত দিয়ে ঘুরিয়ে ছোট লুচি তৈরি করে ফেলুন। একটি পাত্রে মাখন গলিয়ে লুচি ভেজে নিন হালকা বাদামি না হওয়া পর্যন্ত।

চানা মসলা

উপকরণ: 
ফোটানোর জন্য চানার ডাল ১ কাপ (ধোয়া ও ভিজিয়ে রাখা), পানি ২ কাপ (ডাল ফোটানোর জন্য), লবণ ১ চা-চামচ।

রান্নার জন্য উপকরণ: 
তেল ২০০ মিলিলিটার, গোটা জিরা আধা চা-চামচ, শুকনো লাল মরিচ ১টি, লবঙ্গ ২টি, দারুচিনি ২টি আধা ইঞ্চি করে, আদার মিশ্রণ (১ ইঞ্চি), হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, নারকেল টুকরো ১ কাপের ৩ ভাগের ১ অংশ, পেঁয়াজ ২০০ গ্রাম।

প্রণালি: 
একটি প্রেশার কুকারে লবণ দিয়ে ডাল ভেজাতে হবে। তিনটি সিটি পর্যন্ত রান্না করুন। একটি পাত্রে ঘি গরম করে নারকেল টুকরোগুলো হালকা ভেজে রাখুন। তেলে মরিচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিন। এবার আদা দিয়ে হালকা ভেজে নিন। সেদ্ধ করা ডাল দিয়ে প্রয়োজনমতো পানি দিয়ে দিন। এখন হলুদ মিশিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করুন।

আলু মসলা

উপকরণ: 
সেদ্ধ আলু ৪টি, পেঁয়াজ পাতলা করে কাটা ১টি, কাঁচা মরিচকুচি ১টি, আদাকুচি ১০০ গ্রাম, শুকনা মরিচ ১টি, গোটা জিরা ১ টেবিল চামচ, গোটা শর্ষে ১ টেবিল চামচ, ছানার ডাল ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা টেবিল চামচ, হিং এক চিমটি, কারিপাতা ১০–১২টি, ধনেপাতা পরিমাণমতো, তেল ২০০ মিলিলিটার, লবণ স্বাদমতো।

প্রণালি: 
আলু সেদ্ধ করে খোসা ফেলে নিন। একটি পাত্রে ১ টেবিল চামচ তেলে গোটা জিরা, শর্ষে, ছানার ডাল, শুকনা মরিচ দিন। শর্ষে ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। কারিপাতা ও হিং দিয়ে এক মিনিট ভেজে নিন। পেঁয়াজ দিয়ে আবার ভাজুন। এবার কাঁচা মরিচ ও আদা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। দিয়ে দিন সেদ্ধ আলু ও হলুদগুঁড়া। এতে ৩ টেবিল চামচ পানি দিয়ে দিন। আলু মিহি করে ঘন মিশ্রণ করে নিন এবং ৩ মিনিটের মতো রান্না করুন।

No comments

Powered by Blogger.