Header Ads

লাবড়া - রেসিপি

 


উপকরণ: 
মিষ্টিকুমড়া কাটা ১ ভাগ, বড় আলু ১টি, শিম ১০-১২টি, কাঁকরোল ৪-৫টি, মাঝারি আকারের মুলা ৩-৪টি, গাজরকুচি ৩টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ কাটা ৩-৪টি, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি: 
পাত্রে তেল গরম করে তেজপাতা, সব মসলা, শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে ভাজুন। এবার এতে দিয়ে দিন সব কাটা সবজি। এখন হলুদ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে দিন। পাত্রটি ঢেকে ৩০ মিনিট সবজি রান্না করুন। মাঝে প্রয়োজনে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। শেষে সামান্য চিনি দিয়ে ২ মিনিট ঢেকে রান্না করে নিন।

No comments

Powered by Blogger.