সেমোলিনা চকলেট কাপকেক (ডিম ছাড়া) - রেসিপি
উপকরণ:
সুজি ১ কাপ, টক দই আধা কাপ, চিনি আধা কাপ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, তেল কোয়ার্টার কাপ, বেকিং সোডা এক চা-চামচ, দুধ আধা কাপ, এসেন্স আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ।
প্রণালি:
ব্লেন্ডারে সুজি গুঁড়া করে নিন। এর সঙ্গে চিনি, কোকো পাউডার, টক দই, তেল দিয়ে আবার ব্লেন্ড করুন। ১৫ মিনিট ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট পর দুধ, এসেন্স, বেকিং সোডা এবং লেবুর রস মেশান। কাপ মোল্ডে তেল ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে ১৬০ ডিগ্রি প্রিহিট ওভেনে ২০-২৫ মিনিট বেক করুন।
No comments