প্রজাপতি কাপকেক - রেসিপি
উপকরণ:
ময়দা পৌনে এক কাপ, কোকো পাউডার আধা কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, দুধ আধা কাপ, লেবুর রস ১ চা-চামচ, মাখন আধা কাপ, ভারী ক্রিম ১ কাপ।
প্রণালি:
দুধ ও লেবুর রস মিশিয়ে ঢেকে রাখুন। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার একসঙ্গে চেলে নিন। ডিমের সঙ্গে ভ্যানিলা এসেন্স, বাটার মিল্ক (দুধের মিশ্রণ), মাখন একসঙ্গে ডিমের বিটার অথবা হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ অল্প অল্প করে মিলিয়ে কেকের মিশ্রণ তৈরি করুন। কাপ ডাইসে ঢেলে ১৬০ ডিগ্রি প্রিহিট তাপে ওভেনে ২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ভেতরের অংশ গোল করে নিন। এবার ভেতরে ক্রিম দিন। কাটা অংশ দুই টুকরা করে প্রজাপতির মতো করে বসিয়ে দিন।
No comments