গুড়ের নাড়ু - রেসিপি
উপকরণ:
নারকেল কোরা ৫০০ গ্রাম, গুড় ৩০০ গ্রাম, চিনি ৫০ গ্রাম ও নারকেলের পানি সামান্য।
প্রণালি:
সব উপকরণ একসঙ্গে মেখে নিন। অল্প আঁচে ২০ থেকে ২৫ মিনিট নাড়ুন। একপর্যায়ে পানি শুকিয়ে এলে এবং আঠালো ভাব দেখা দিলে কড়াই নামিয়ে নিন। আরেকটি পাত্রে ঘি ব্রাশ করে নারকেলের মিশ্রণটা গরম অবস্থায় নাড়ু বানিয়ে রাখতে হবে।
No comments