Header Ads

মাছের রকমারি (চতুর্থ পর্ব)


মচমচে ইলিশ

উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, লেবুর রস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, ডিম ১টা, বিস্কিট গুঁড়া, লবণ পরিমাণমত।

প্রণালী:
প্রথমে মাছে সয়া সস, লেবুর রস, কাঁচা মরিচ বাটা, টেস্টিং সল্ট, গোল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে ফ্রীজে রেখে দিন ৬/৭ ঘণ্টা।
ডিমে সামান্য লবণ দিয়ে অল্প ফাটুন। তারপর ফ্রীজ থেকে মাছ বের করে ডিমের সাথে মাখিয়ে নিন। মাছের টুকরা টোস্টের গুঁড়ায় মাখিয়ে ডুবো তেলে ভাজুন। সস দিয়ে পরিবেশন করুন। সাথে কাঁচা মরিচ, শশা দিলে তো কথাই নেই।


আনারস/চালতা ইলিশ

উপকরণ:
ইলিশ টুকরা ৮টা, কচি আনারস কুড়ানো ২ কাপ, কাঁচা মরিচ ফালি ৭/৮টা, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, জিরা বাটা ১ চা চামচ, তেল আন্দাজমত। লবণ পরিমাণমত।

প্রণালী:
ফ্রাইপ্যানে মাছের সাথে সব উপকরণ ভালোভাবে মেখে ৩০ মিনিট রেখে দিন। তারপর চুলায় দেওয়ার সময় হালকা পানি দিন। ২০/২৫ মিনিট পর নামিয়ে ফেলুন। মাঝারি আঁচে রান্না করুন।
একই পদ্ধতিতে চালতা দিয়েও ইলিশমাছ রান্না করা যায়।


ইলিশ পোলাও

উপকরণ:
ইলিশ মাছ ১ কেজি, চাল ১ কেজি, পানি ২ লিটার, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০/১২টা, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, এলাচ, দারুচিনি ২/৩টা, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালী:
ইলিশ মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে লেবুর রস মাখিয়ে নিন। তেলে পেঁয়াজ কুচি এবং বাটা আদা, রসুন, সরিষা, লবণ দিয়ে ভুনতে হবে। মাছ দিয়ে ফাঁলি করা কাঁচা মরিচ দিন। অল্প আঁচে মাছটা রান্না করতে হবে যেন ভেঙ্গে না যায়। আরেকটা পাত্রে পোলা্ও রান্না করুন। ঘিতে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিন। চাল, এলাচ, দারুচিনি একসাথে দিয়ে ভুনতে হবে। চাল ভুনা হলে চালের ডাবল পরিমাণ গরম পানি দিন। পোলাও হয়ে গেলে আরেকটা পাত্রে লেয়ারে লেয়ারে মাছ, পোলাও, পেঁয়াজ বেরেস্তা বিছিয়ে দিন। দমে রাখতে হবে ১৫ – ২০ মিনিট। ওভেনে দিলে ১৮০ ডিগ্রী তাপে ৫ মিনিট দমে দিন।


মেষ্ট ইলশা

উপকরণ:
মাছ ১টা, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন ও মরিচ বাটা ১ চা চামচ, আদা ও জিরা বাটা ১ চা চামচ, পিরনা (সরিষা) বাটা ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ।

প্রণালী:
মাছ, আদা, রসুন, সরিষা, মরিচ বাটা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হলে মাছ তুলে মসলা তেলে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজুন। মাছের উপর দিন। তার উপর টমেটো সস দিন। (ওভেনে ১৮০ ডিগ্রী তাপে ৫ থেকে ৬ মিনিট বেক করতে হবে)। বেক করা মাছের উপর শশা, গাজর, লেটুস পাতা দিয়ে সাজিয়ে দিতে হবে।

No comments

Powered by Blogger.