মাছের রকমারি (তৃতীয় পর্ব)
সাদা ইলিশ
উপকরণ:
ইলিশের টুকরা ৬টা, পেঁয়াজ কুচি
২ কাপ, কাঁচা মরিচ ১৪/১৫টা, সরিষার তেল/সয়াবিন তেল আধা কাপ, লবণ পরিমাণমত।
প্রণালী:
পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ একটা
পাত্রে নিয়ে হাত দিয়ে অনেকক্ষণ কচলাতে হবে। এরপর তেল দিয়ে আরো কিছুক্ষণ কচলান। মাছের
সাথে মেখে ৩০ মিনিট রাখুন। কড়াইতে মাছ সাজিয়ে মাছের সমপরিমাণ উঁচু করে পানি দিয়ে ঢেকে
চুলায় দিন। অল্প আঁচে রান্না হবে। এরপর হয়ে আসলে আলাদা কড়াইতে ঘি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা
করে মাছের উপর দিন। গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু।
সরষে ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, তেল ৩ টেবিল
চামচ, সরষে বাটা ৩ টেবিল চামচ, লবণ পরিমাণ মত, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি
২ কাপ, কাঁচা মরিচ ৮/১০টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
প্রণালী:
কাঁচা মরিচ আর ধনে পাতা মিহি
করে বাটুন। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে
১৫ মিনিট রেখে দিন। তারপর সেই পাতিল বা কড়াইতে মাছ মাখা হয়েছে সেটাই চুলায় দিয়ে ১৫
মিনিট রেখে একটু উল্টে পাল্টে নামিয়ে ফেলুন। সরষের সুগন্ধে ভরে উঠবে রান্নাঘর।
আরেক রকম সরষে ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, সরষে বাটা
৩ টেবিল চামকচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৮/১০টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
ফ্রাইপ্যানে তেল গরম হলে পেঁয়াজ
কুচি ছেড়ে হালকা বাদামী করে ভেজে নিন। কাঁচা মরিচ ফাঁলি করে কেটে নিন। সরষে বাটা ছাড়া
সব মসলা ভাজা পেঁয়াজের মধ্যে নিয়ে কষান। সামান্য পানি দিতে হবে। মসলা কষানো হলে মাছের
টুকরোগুলো দিয়ে সাবধানে নাড়ুন যাতে মাছ ভেঙ্গে না যায়। এবার এককাপ পানিতে সরষে বাটা
মাছের মধ্যে দিয়ে ১০/১৫ মিলিট অল্প আঁচে ঢেকে রাখুন। এরপর সরষে ইলিশের সুগন্ধে জিভে
পানি আসতেই হবে।
ইলিশ পাতা
উপকরণ:
ইলিশ মাছের টুকরা ৪টা, সরষে বাটা
২ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, কচি লাউ বা মিষ্টি কুমড়া পাতা, কাঁচা মরিচ বাটা
ঝাল অনুযায়ী, টুথপিক ৮টি, লবণ পরিমাণমত।
প্রণালী:
মাছের টুকরাগুলোতে সব উপকরণ দিয়ে
১ ঘণ্টা রেখে দিন। এবার প্রত্যেকটি মাছ আলাদা আলাদাভাবে লাউ বা মিষ্টি কুমড়ার পাতা
দিয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে আটকে দিন। তাওয়ার মধ্যে হালকা তেল মেখে পাতা পেঁচানো মাছগুলো
অল্প আঁচে ২৫ মিনিট রাখুন। মাঝে ২ -৩ বার টুথপিক খুলে মাছ উল্টে দিন। খেয়াল রাখবেন
যাতে পাতা একদম পুড়ে না যায়। পাতাসহ গরম গরম খেয়েই দেখুন না মজাই আলাদা।

No comments