মাছের রকমারি (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
তরমুজের উপরের সবুজ অংশটা ফেলে
দিন। নোনা ইলিশ ২পিস, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ
গুঁড়া ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ২ কাপ।
প্রণালী:
নোনা ইলিশ টুকরা করে ৩০ মিনিট
পানিতে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ুন। এরপর
হলুদ, মরিচ ও তরমুজ দিন। আরো কিছুক্ষণ নাড়ার পর নোনা ইলিশ দিয়ে কষান। কষানোর পর পানি
দিয়ে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।
ভাপে ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ বাটা
(মিহি করে বাটা) ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, মরিচ বাটা বা মরিচ গুঁড়া
পানিতে পেস্ট করা ১ চা চামচ, হলুদ গুঁড়া পানিতে পেস্ট করা আধা চা চামচ, সরিষার তেল
পরিমাণ মত, ধনে পাতা পরিমাণ মত, কাঁচা মরিচ ৩/৪টা, লবণ পরিমাণ মত।
প্রণালী:
ইলিশ মাছে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে
মেখে কলাপাতায় নিয়ে ঢেলে দিতে হবে। এরপর একটা টিফিন বাটিতে রেখে টিফিন বাটি ঢেকে দিতে
হবে। এবার আধাসেদ্ধ ভাতের ঠিক মাঝখানে বসিয়ে দিন। অল্প আঁচে কম পক্ষে ১ ঘণ্টা রাখুন।
এরপর নামিয়ে গরম গরম পরিবেশেন করন ভাপে ইলিশ।
লতি ইলিশ
উপকরণ:
ইলিশ মাছ ৪ টুকরা, লতি ২০০ গ্রাম,
১ কোয়া রসুন আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, জিরা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া কোয়াটার
চা চামচ, মরিচ গুঁড়া কোয়াটার চা চামচ, কাঁচা মরিচ ৩/৪ টা, লবণ পরিমাণমত।
প্রণালী:
প্রথমে ফ্রাইপ্যানে একটু তেল
দিয়ে রসুন অল্প কিছুক্ষণ ভাজতে হবে। তারপর লতি দিয়ে নাড়তে থাকতে হবে যাতে লতি সেদ্ধ
হয় কিন্তু একদম নরম হবে না।
অন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ
কুচি দিয়ে বাদামী করতে হবে। এরপর একে একে জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ
দিয়ে কষিয়ে মাছ দিতে হবে। এক কাপ পানি দিয়ে কাঁচা এবং রসুন লতি দিয়ে ঢেকে দিতে হবে।
রান্না হবে মাঝারি আঁচে। ৫ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে আবার ৫ মিনিট ঢেকে রাখতে
হবে। তেল উপরে উঠে এলে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করা যেতে পারে।

No comments