বিভিন্ন সবজির ভর্তা (পঞ্চম পর্ব)
উপকরণ:
শজনে ১০/১২টা, মসুরের ডাল আধা
কাপ, চিংড়ি মাছ আধা কাপ, কাঁচা মরিচ ৩/৪টা, শুকনা মরিচ পোড়া ৩টা, পেঁয়াজ বেরেস্তা আধা
কাপ, রসুন কুচি আধা কাপ, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণমত।
প্রণালী:
শজনে ছোট করে টুকরা করে সেদ্ধ
দিন। চিংড়ি আর মসুরের ডাল আলাদাভাবে সেদ্ধ দিন। শজনে সেদ্ধ হলে পানি শুকিয়ে চটকে শজনের
ভেতর থেকে মাংস বের করে চোচা ফেলে দিন। কাঁচা মরিচ, রসুন তাওয়ায় টেলে নিন। এবার সব
উপকরণ পাটায় বাটুন। হয়ে গেল মজাদার শজনে ভর্তা।
ধুন্দুল ভর্তা
আমরা অনেকেই ধুন্দুল খেতে চাই
না। কিন্তু এটা দিয়ে যদি মজাদার ভর্তা বানানো যায় তাহলে কেউ বলবেনা ধুন্দুল খাব না।
উপকরণ:
কচি ধুন্দুল ৪/৫টা, শুকনা মরিচ
৭/৮টা, পেঁয়াজ ২টা লবণ পরিমাণ মত।
প্রণালী:
ধুন্দুল ধুয়ে ছিলে মাখা মাখা
পানি ও লবণ দিয়ে সেদ্ধ দিন। এরপরে শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে চটকান।
ধুন্দুল/শুটকী
উপকরণ:
ধুন্দুল ৫/৬টা, যে কোন শুটকী
৫/৬টা, কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ ২টা, রসুন ২টা, লবণ পরিমাণমত, হলুদ গুঁড়া।
প্রণালী:
ধুন্দুল, শুটকী ও হলুদ গুঁড়া
লবণ একসাথে পানি দিয়ে সেদ্ধ দিন। সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচও দিন। সেদ্ধ হয়ে গেলে
লবণ ও ধনে পাতা দিয়ে হাত দিয়ে চটকে নিন। একদম পানি থাকা যাবে না।
পাঁচ মিশালী সবজির ভর্তা
উপকরণ:
আলু ১টা, সিম পাঁচটা, বেগুন ছোট
১টা, ফুলকপি ২ টুকরা, পাতা কপি ১ কাপ, পেঁপে ২ টুকরা, শালগম ছোট ১টা, কাঁচা মরিচ ১৫টা,
মাছ কই/ইলিশ/টাকি/চিংড়ি/রুই মাছের লেজ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ কাপ, ধনে পাতা
কুচি ১ কাপ, লবণ পরিমাণমত, তেল সামান্য।
প্রণালী:
মাছ অল্প তেলে লবণ দিয়ে
ভাজুন। ঐ তেলে সব সবজি ছোট টুকরা করে ছেড়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঢেকে দিন। অল্প আঁচ রাখুন।
তারপর আবার ঢাকনা তুলে সবজি নাড়ুন। আবার ঢেকে দিন। শেষবার চুলার আঁচ বাড়িয়ে সবজি নাড়তে
থাকুন। নাড়ার মধ্যেই সবজি সেদ্ধ হবে। তারপর সমস্ত উপকরণ পাটায় বাটুন। কেউ চাইলৈ সবজির
পরিমাণ বাড়াতে-কমাতে পারেন।

No comments