বিভিন্ন সবজির ভর্তা (ষষ্ঠ পর্ব)
উপকরণ:
কাঁচা পাঁকা করলা ৫/৬টা, আলু
২টা, শুকনা মরিচ ৫/৬টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা আধা কাপ, লবণ পরিমাণমত।
প্রণালী:
কড়াইতে করলা আর আলু সেদ্ধ দিন।
মরিচ তাওয়ায় মচমচে করে টেলে নিন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে নিন।
পাকা মিষ্টি কুমড়ার ভর্তা
উপকরণ:
মিষ্টি কুমড়া আধা পোয়া, শুকনা
মরিচ টালা ৪/৫টা, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ পরিমাণ মত।
প্রণালী:
মিষ্টি কুমড়া অল্প পানিতে সেদ্ধ
দিন। সেদ্ধ হলে সব উপকরণ হাতে চটকে নিন। ইচ্ছা হলে সরিষার তেল দেয়া যেতে পারে।
পেঁয়াজ মরিচ ভর্তা
উপকরণ:
পেঁয়াজ মিহি কুচি ১ কাপ, শুকনা
মরিচ ২টা, কাঁচা মরিচ ২টা, ধনে পাতা আধা কাপ, লবণ পরিমাণ মত। সরিষার তেল দিলে হয় না
দিলেও হয়।
প্রণালী:
সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকে
নিন।
বীচি আলা সিম
উপকরণ:
সিম আধা পোয়া, লবণ পরিমাণমত,
কাঁচা মরিচ ৭/৮টা / শুকনা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ ২টা, আলু ২টা।
প্রণালী:
কড়াইতে সিম, আলু পানি দিয়ে সেদ্ধ
করুন। কাঁচা মরিচ তাওয়ায় টেলে এর সাথে দিন। লবণ, পেঁয়াজ, ধনে পাতা সহ চটকালেই হয়ে গেল
স্বাস্থ্য সম্মত সিম ভর্তা।
কাঁচা কলার ভর্তা
উপকরণ:
কাঁচা কলা ২টা, পেঁয়াজ কুচি ১
টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনে পাতা ১ চা চামচ, লবণ প্রয়োজনমত।
প্রণালী:
কাঁচা কলা সেদ্ধ করে চটকে নিন।
সব উপকরণ দিয়ে মাখুন। সরিষার তেল দিলে মজাদার হবে।
কাঁচা কলা চিংড়ি
উপকরণ:
কাঁচা কলা ২টা, চিংড়ি মাছ আধা
কাপ, হলুদ গুঁড়া সামান্য, কাঁচা মরিচ ৫/৬টা, পেঁয়াজ কুচি ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা
২ চা চামচ, ধনে পাতা কুচি ২ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
কাঁচা কলা সেদ্ধ করুন।
চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিন। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশান।

No comments