Header Ads

বিভিন্ন সবজির ভর্তা (চতুর্থ পর্ব)


লতির ভর্তা
উপকরণ:
লতি ১০/১২টা, রসুন ১ কাপ, শুকনা মরিচ/কাঁচা মরিচ ৭/৮টা (কেউ ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি দেওয়া যায়), লবণ পরিমাণমত, তেতুল অল্প।

প্রণালী:
লতি আর রসুন একসাথে সেদ্ধ দিন। এরপর মরিচ দিয়ে চটকে নিন। গলা ধরতে পারে তাই একটু তেতুল দিন।


কচি সবুচ মিষ্টি কুমড়ার ভর্তা
উপকরণ:
কুমড়া অর্ধেকটা, শুকনা মরিচ ৪/৫টা, ধনে পাতা আধা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালী:
কুমড়া অল্প পানিতে সেদ্ধ করুন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে চটকে নিন।


পুঁই পাতার ভর্তা
উপকরণ:
পুঁই শাকের পাতা ইচ্ছামত, কাঁচা মরিচ ৩/৪টা, পেঁয়াজ কুচি আধা কাপ, সরিষা ১ চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, লবণ পরিমাণমত, তেল সামান্য।

প্রণালী: 
সরিষা বাদে সমস্ত উপকরণ তেলে টালতে টালতে সেদ্ধ করুন। এবার সরিষাসহ পাটায় বাটুন।


কচি সিমের ভর্তা
উপকরণ:
কচি সিম আধা পোয়া, রসুন ২টা, কাঁচা মরিচ/শুকনা মরিচ ৮/১০টা, ধনে পাতা আধা পোয়া, পেঁয়াজ ৩টা, লবণ পরিমাণমত, তেল ২ চা চামচ।

প্রণালী: 
সিম, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ বা শুকনা মরিচ লবণ দিয়ে মেখে কড়াইতে তেল দিয়ে ভাজুন। ঐ ভাজার মধ্যেই সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে ধনে পাতাসহ পাটায় মিহি করে বাটুন। যার খুশী ইচ্ছামত ঝাল বাড়াতে পারেন।

No comments

Powered by Blogger.