Header Ads

বিভিন্ন সবজির ভর্তা (তৃতীয় পর্ব)


কাঁচা কলার চামড়ার ভর্তা
উপকরণ:
কাঁচা কলার চামড়া ৪/৫ টার, টাকি মাছ ১টা, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ১০/১২টা, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত, তেল সামান্য।

প্রণালী:
টাকি মাছ অল্প পানিতে লবণ দিয়ে সেদ্ধ দিন। কলার চামড়া লবণ দিয়ে তেলে ভাজুন। ভাজার মধ্যেই সেদ্ধ হবে। তারপর সমস্ত উপকরণ দিয়ে পাটায় বাটুন।
একই পদ্ধতিতে পটলের খোসা দিয়েও ভর্তা করা যায়। তবে এই ভর্তায় চিংড়ি মাছ দিলে বেশি ভালো হয়।


কাঁচা টমেটো ভর্তা
উপকরণ:
কাঁচা টমেটো ৪টা, কাটা মাছ যে কোনো, কাঁচা মরিচ। শুকনা মরিচ ৭/৮টা। ধনে পাতা কুচি আধা কাপ, লবণ পরিমাণমত, তেল সামান্য।

প্রণালী:
চুলায় ফ্রাইপ্যানে তেল দিন। কাঁচা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ঐ খানেই মাছ দিয়ে ঢেকে দিন। চুলার তাপ অল্প রাখুন। দমে দমে টমেটো তুলতুলে নরম হবে। মাছ উল্টে দিন। এরপর মাছ থেকে কাঁটা ফেলে সমস্ত উপকরণ একসাথে চটকে নিন।


কাকরোল ভর্তা
উপকরণ:
কাকরোল ৪টা, কাঁচা মরিচ ১০/১২টা, ধনে পাতা কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণ মত।

প্রণালী:
কাকরোল পাতলা করে কেটে তাওয়ায় টালতে হবে। কাকরোল সেদ্ধ হলে কাঁচা মরিচ ও চিংড়ি মাছ টেলে সমস্ত উপকরণ একসাথে পাটায় বেটে নিন।


সিম ও চিংড়ি ভর্তা
উপকরণ:
মাঝারী সাইজের চিংড়ি আধা কাপ, পেঁয়াজ ১টা বড়, সিম (কচি) ৭/৮টা, কাঁচা মরিচ ১০/১৫টা, আলু মাঝারী ১টা, লবণ ও ধনে পাতা পরিমাণ মত।

প্রণালী:
মাঝারী চিংড়ি লবণ দিয়ে তাওয়ায় টেলে নিন। একইভাবে আলু, সিমও করুন। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচসহ সব উপকরণ পাটায় বাটুন। তারপর লবণ ও ধনে পাতা দিন।

No comments

Powered by Blogger.