বিভিন্ন সবজির ভর্তা (দ্বিতীয় পর্ব)
উপকরণ:
কালো
দুধ কচুর পাতা ৮/৯টা, শুকনা মরিচ ৫/৬টা, পেঁয়াজ কুচি পরিমাণমত, লবণ পরিমাণমত, সরিষার
তেল ১ চা চামচ।
প্রণালী:
পাতা
ধুয়ে তাওয়ায় টালুন। তারপর ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখুন।
অনেকে ইচ্ছা করলে এর সাথে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন।
সীম
ধনে পাতার ভর্তা
উপকরণ:
সীম
আধা পোয়া, ধনে পাতা আধা পোয়া, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি আধা কাপ, কাঁচা মরিচ
৭/৮টা, লবণ পরিমাণমত, সরিষার তেল ২ চা চামচ।
প্রণালী:
তেল
বাদে সমস্ত উপকরণ কড়াইতে অল্প পানিতে সেদ্ধ দিন। সেদ্ধ হলে পাটায় বেটে তেল দিয়ে মাখুন।
সীম
কই মাছ ভর্তা
উপকরণ:
সীম
১৫/২০ টা, কই মাছ ১টা, পেঁয়াজ, কাঁচামরিচ বেরেস্তা একসাথে ১ কাপ, পেঁয়াজ কুচি ২ চা
চামচ, কাঁচা মরিচ ৫/৬টা, ধনে পাতা দিতে পারেন নাও পারেন, লবণ পরিমাণমত, তেল অল্প।
প্রণালী:
মাছ
শুধু লবণ দিয়ে তেলে ভাজুন। ঐ তেলেই সীম, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। খেয়াল
রাখতে হবে পোড়া দাগ যাতে না লাগে। এরপর মাছ থেকে কাঁটা ফেলে বাকি সব উপকরণ দিয়ে পাটায়
বাটুন।
এই পদ্ধতিতে বরবটি দিয়ে
করা যায়। তবে তখন ধনে পাতা না দিলেই ভালো হয়।
No comments