Header Ads

মাছের রকমারি (ষষ্ঠ পর্ব)


চিংড়ি বেগুন

উপকরণ:
বেগুন বড় ২টা, চিংড়ি মাছ মাঝারি ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ। টমেটো কুচি দেড় কাপ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা ১ চামচ, কাঁচা মরিচ ৬/৭ টা, তেল পরিমাণমত, লবণ পরিমাণমত, ধনে পাতা কুচি আধা কাপ।

প্রণালী:
বেগুন ছোট টুকরা করে নিন। সামান্য পানিতে সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে চটকে নিন। চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ও টমেটো দিন। কিছুক্ষণ ভাজুন। ভাজার পর চিংড়ি দিন। লবণ দিন। বেগুন দিয়ে কষান। ভালো করে কষানোর পর তেল বের হলে নামিয়ে ফেলুন। শেষে কাঁচা মরিচ দিন।


চিংড়ি লতি

উপকরণ:
চিংড়ি ছোট ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, লতি চিকন আধা কেজি, তেল পরিমাণমত, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি বড় এককাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ ৫/৬ টা, লবণ পরিমাণমত।

প্রণালী:
লতি ভালোভাবে ধুয়ে নিন। তা না হলে গলা চুলকাতে পারে। কড়াইতে তেল দিয়ে চিংড়ি, পেঁয়াজ লবণ একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়ুন। তারপর জিরা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে লতি, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। এরপর পানি দিয়ে ঢেকে দিন।
লতি তেলের উপর এলে কাঁচা মরিচ দিয়ে ৩/৪ মিনিট রেখে নামিয়ে ফেলুন।


চিংড়ি খেসারী ডাল

উপকরণ:
চিংড়ি মাঝারি ১ কাপ, খেসারী ডাল আধা পোয়া, রসুন কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ।

প্রণালী:
খেসারী ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পাতিলে তেল দিয়ে ডাল ও কাঁচা মরিচ বাদে সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। তারপর খেসারী ডাল ভালোভাবে ধুয়ে দিয়ে দিন। অনেক কষিয়ে পানি দিয়ে ঢেকে দিন। তারপর ডাল সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ ফাঁড়া দিয়ে ৩/৪ মিনিট রেখে নামিয়ে রাখুন।


চিংড়ি নারকেল ডিম

উপকরণ:
চিংড়ি খোসা ছাড়ানো ২ কাপ, তেল আধা কাপ, ডিম সেদ্ধ ৪টা, লবণ পরিমাণমত, নারকেলের দুধ আধা কাপ, কাঁচা মরিচ ৪/৫টা, হলুদ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা আধা চা চামচ।

প্রণালী:
কাঁচা মরিচ বাদে সমস্ত উপকরণ এক সাথে করে চুলায় দিন। ৬/৭ মিনিট পর নারকেল দুধ ঘন হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে ৩/৪ মিনিট রাখুন। পেঁয়াজের বেরেস্তা দিলে সুন্দর এক গন্ধ বের হয়। এরপর গরম গরম পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.