গরুর মাংসের রকমারি (প্রথম পর্ব)
গরুর ভুনা কাবাব
উপকরণ:
গরুর মাংসের কিমা ২৫০ গ্রাম,
অয়স্টার সস ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদাবাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল
চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, পারসীল কুচি ১ চা চামচ,
লবণ পরিমাণমত, টমেটো সস ২ টেবিল চামচ, টাবাস্কো সস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ,
২ কাপ পানি।
প্রণালী:
পেঁয়াজ কুচি ও পারসীলিকুচি বাদে
সব উপকরণ একসঙ্গে মেখে ২০/২৫ মিনিট রাখুন। কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন।
তারপর মাখানো উপকরণ দিয়ে বেশকিছুক্ষণ কষান। কষানো হলে পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে
রান্না করুন। মাংস হয়ে এলে পারসীলি কুচি দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে রাখুন ১০ মিনিট।
এরপর নামান।
সবজি গরু
উপকরণ:
গরুর মাংস ৫০০ গ্রাম, বাধা কপি
অর্ধেক, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদ
গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, তেল ৫ টেবিল চামচ,
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, অয়স্টার সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমত। কাঁচা মরিচ ফাঁলি
৩/৪টা, পানি যা লাগে, গরম মশলা গুঁড়া আধা চা চামচ।
প্রণালী:
গরুর মাংস ছোট ছোট টুকরা করুন।
পেঁয়াজ ও কাঁচামরিচ বাদে মাংসের সাথে সমস্ত উপকরণ দিয়ে ৩০ মিনিট মেখে রাখুন। তারপর
অল্প তেলে পেঁয়াজ বেরেস্তা করে মাংস ঢেলে দিন। কষাতে থাকুন যাতে লেগে না যায়। ১৫ মিনিট
পর পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে চুলার আঁচ কমিয়ে দিয়ে কাঁচা মরিচ দিয়ে ঢেকে
দিন। ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।
শুকনা সীমের বীচিতে গরুর মাংস
উপকরণ:
গরুর মাংস আধা কেজি, শুকনা সীমের
বীচি ১ পোয়া, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা
১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, কাঁচা
মরিচ ফাঁলি ৬/৭টা, তেল ২ কাপ, লবণ পরিমাণমত, জয়ত্রী বাটা আধা চা চামচ, পানি আন্দাজমত,
আদা বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ।
প্রণালী:
সীমের বীচি ২/৩ ঘণ্টা ভিজিয়ে
রাখুন। তারপর খোসা ছেড়ে নিন। ফ্রাইপ্যানে গরুর মাংস পেঁয়াজ বেরেস্তা বাদে সমস্ত উপকরণ
মেখে ১ ঘণ্টা ফ্রীজে রেখে দিন। এবার ফ্রীজ থেকে বের করে চুলায় দিন। বেশ কিছুক্ষণ কষানোর
পর মাংস সেদ্ধ হয়ে এলে সীমের বীচি দিন। ১৫ মিনিট পর দেখুন সীমের বীচি সেদ্ধ হয়েছে কিনা।
সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে আরো ৫ মিনিট রেখে নামিয়ে ফেলুন। এই পদ্ধতিতে বেলীর ডাল/ফেলানীর
ডাল দিয়েও রান্না করা যায়।
পাঁচমিশালী ডালে গরুর মাংস
উপকরণ:
গরুর মাংস ১ কেজি, পাঁচমিশালী
ডাল আধা কেজি, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, জিরা বাটা ২ চা চামচ, আদা
বাটা ১ চামচ, পোস্তদানা বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২
কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, টমেটো সস ১ কাপ, কাঁচা মরিচ ৫/৬টা, লবণ পরিমাণমত, তেল
২ কাপ।
প্রণালী:
মাংস ভালোভাবে ধুয়ে পাতলা করে
কাটুন। ৩০ মিনিট টমেটো সস ও লবণ দিয়ে মেখে রাখুন। ডালও আলাদাভাবে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ হালকা বাদামী করে সব উপকরণ দিন। অনেকক্ষণ কষান।
এবার মাংস ঢেলে দিন। হালকা পানি দিয়ে মাংস সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হলে পানি দিয়ে পাঁচ
মিশালী ডাল ধুয়ে মাংসের উপরে সাজিয়ে দিয়ে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে কাঁচা মরিচ দিন।

No comments