Header Ads

গরুর মাংসের রকমারি (দ্বিতীয় পর্ব)



গরুর মাংসে কাঁচা কাঠাঁল

উপকরণ:
গরুর মাংস ১ কেজি, কাঁচা কাঠাঁল ১ বাটি, মরিচ ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া দেড় চা চামচ, অয়স্টার সস দেড় টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ কাপ, তেল ২ কাপ, লবণ প্রয়োজনমত, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ। ঝাল কম খেতে চাইলে আরো কম দেয়া যায়।

প্রণালী:
কাঁচা কাঠাঁল বাদে গরুর মাংসে সব উপকরণ মেখে প্রেসার কুকারে ঢেলে চুলায় দিন। ৭/৮ বার শীস উঠলে কাঁচা কাঠাঁল দিয়ে ২০ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে ফেলুন। এই মাংস যেইদিন রান্না করবেন তার পরদিন খেলে বেশি ভাল লাগবে।


সেঁকা কাবাব

উপকরণ:
গরুর মাংস আধা কেজি, পাকা পেঁপে বাটা আধা কাপ, টক দই ৪ টেবিল চামচ, কাবাব মশলা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তেল ১ কাপ, লবণ স্বাদমত, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, মালাই ২ টেবিল চামচ।

প্রণালী:
মালাই বাদে সব উপকরণ একসঙ্গে মেখে ৪ ঘণ্টা রাখুন। ৪ ঘণ্টা পর শিকে গেঁথে কয়লা অথবা চুলায় সেঁকে নিতে হবে। যে মশলা রয়ে যাবে প্যানে দিয়ে কষিয়ে সবশেষে মালাই ও কাবাব দিয়ে একটি নেড়েচেড়ে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন।


গরুর মাংসে বাটা ধনেপাতা

উপকরণ:
গরুর মাংস আধা কেজি, ১ কেজি ধনেপাতা বাটা, মরিচ ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা দেড় চা চামচ, আদা বাটা ১ চা চামচ, তেল ১ কাপ, জায়ফল আধা চা চামচ, লবণ পরিমাণমত।

প্রণালী:
গরুর মাংসে ধনে পাতা আর কাঁচা মরিচ বাটা বাদে সব উপকরণ দিয়ে ২০/৩০ মিনিট মেখে রাখুন। এবার প্রেসার কুকারে মাংস দিয়ে ঢেকে দিন। ৫/৬ বার শিস উঠলে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে মাংসের উপরে ধনে পাতা বাটা আর কাঁচা মরিচ বাটা সুন্দর করে উপরে সাজিয়ে দিয়ে আবার ঢেকে দিন। তবে এবার প্রেসার কুকারের ঢাকনা উপর দিয়ে দিন। ১৫/২০ মিনিট রেখে নামান। ঘি-এ ভাজা পেঁয়াজ বেরেস্তা দিলে আরো সুস্বাদু হবে।


গরুর মাংসে শশা

উপকরণ:
গরুর মাংস ১ কেজি, শশা একটু বুড়া ৩/৪টা, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, জিরা বাটা দেড় চা চামচ, কাঁচা মরিচ ঝাল অনুযায়ী, গরম মশলা ১ চা চামচ, লবণ প্রয়োজনমত, তেল পরিমাণমত।

প্রণালী:
গরুর মাংস পাতলা চাক চাক করে কাটুন। শশা ছিলে ভেতরের অংশ ফেলে টুকরা করে নিন। কড়াই বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিন। তারপর কাঁচা মরিচ ছাড়া সব মশলা দিয়ে ভালোভাবে কষান। একটু পানি দিয়ে মাংস দিন। ঢেকে দিন। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে শশা দিন। মৃদু আঁচে রাখুন। তেল উপরে উঠে এলে কাঁচা মরিচ দিয়ে ৫/৬ মিনিট রাখুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিন।
এই পদ্ধতিতে মাংস আলু দিয়ে রান্না করা যায়। আবার শুধু টমেটো দিয়েও রান্না করা যায়।

No comments

Powered by Blogger.