Header Ads

বিভিন্ন স্বাদের আইসক্রিম (প্রথম পর্ব)

আইসক্রিম


রিপল আইসক্রিম

উপকরণ:
স্টবেরি ক্রিস্টাল জেলো ১ প্যাকেট, গরম পানি ১ কাপ, ভ্যানিলা আইসক্রিম ১ লিটার।

প্রণালী:
ক্রিস্টাল জেলো গরম পানি দিয়ে গুলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রেখে দিয়ে জমান। এবার লিটার আইসক্রিম পরিবেশন পাত্রে নিয়ে ক্রিস্টাল জেলো কাটা চামচ দিয়ে মাঝে মাঝে দিয়ে দিন। এক একেটা লেয়ার দিন এবং ডিপ ফ্রিজে ১০ মিনিট করে জমতে দিন। এভাবে পুরো জেলী দেয়া শেষ হলে ১ ঘণ্টা ডিপে জমিয়ে পরিবেশন করুন।


আপেল সিনামন আইসক্রিম

উপকরণ:
ডিমের কুসুম ৩টা, কনডেন্সড মিল্ক দেড় কাপ, আপেল কুচি ১ কাপ, দারুচিনি আধা ভাঙ্গা আধা চা চামচ, শক্ত ক্রিম ১ কাপ, চিনি ১ কাপ।

প্রণালী:
ডিমের কুসুম হুইপ দিয়ে বাটিতে ফেটিয়ে নিতে হবে। ডিম ঘন হয়ে এলে ডিমের সাথে অল্প অল্প কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। মেশানোর সময় পুরো মিশ্রণ ভালোভাবে ফোটাতে হবে। অন্যপাত্রে আপেল চিনি দিয়ে ঘন করে নিতে হবে। ডিম দুধের মিশ্রণটা ৬ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। বাটিতে আপেল দিন তার উপর আইনক্রিম দিয়ে পরিবেশন করুন।


নারিকেল ক্রিম আইসক্রিম

উপকরণ:
ডিমের কুসুম ৫টি, চিনি ২ কাপ, দুধ ১ কাপ, নারিকেলের ক্রিম ২ কাপ, ফ্রেশক্রিম দেড় কাপ, নারিকেল কোরানো ১ কাপ।

প্রণালী:
প্রথমে দুধ ফুটিয়ে নিন। এরপর ডিমের কুসুমের সাথে চিনি মিশিয়ে এক সঙ্গে ফোটান। এবার ফুটন্ত দুধের সাথে এই মিশ্রণ ঠাণ্ডা হওয়ার পর এর সঙ্গে ক্রিম ও নারিকেল মেশান। এরপর ৮ ঘণ্টা ডিপ ফ্রিজের ভেতর রাখুন। এবার তৈরি হয়ে গেল নারিকেল ক্রিম আইসক্রিম।


চকলেট আইসক্রিম

উপকরণ:
ডিমের কুসুম ৪টির, ফ্রেশ দুধ ১ কাপ, চিনি ২ কাপ, ফ্রেশ ক্রিম, কোকো পাউডার ১ টেবিল চামচ, চকলেট সিরাপ ২ টেবিল চামচ, চকলেট পাউডার ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ ২টি।

প্রণালী:
দুধ ফুটিয়ে নিন। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে ভালোভাবে ফোটান। এবার এই মিশ্রণ দুধের সাথে মিশিয়ে ঠাণ্ডা করুন। ক্রিম মেশান। একটা বাটিতে ডিমের সাদা অংশ ফোম করুন। এবার দুধের মিশ্রণের সাথে, ফোম মিশান। এর সাথে কোকো পাউডার, চকলেট পাউডার, চকলেট সিরাপ মিক্স করুন। একটি পাত্রে রেখে ৮ ঘণ্টা ফ্রিজে জমতে দিন। তৈরি হয়ে গেল মজাদার চকলেট আইসক্রিম।


কেরামেল আইসক্রিম

উপকরণ:
দুধ আধা কাপ, সিএমসি আধা কাপ, চায়না গ্রাস ১ টেবিল চামচ, মিমি চকলেট ১টা, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, কফি ১ চা চামচ, চিনি কোয়াটার কাপ, কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ, পানি ১ কাপ, গাম গ্লুকোজ আধা চা চামচ।

প্রণালী:
দুধ, সিএমসি, চায়না গ্রাস, কনডেন্সড মিল্ক, কফি, কর্ণফ্লাওয়ার পানি, গাম গ্লুকোজ সবগুলো এক সাথে ফেটে ৫ মিনিট চুলায় জ্বাল ঠাণ্ডা করে ১০ মিনিট বিট করে ডিম ফ্রিজে জমতে দিন। ১ ঘণ্টা পর বের করে আবার বিট করুন। জমিয়ে পরিবেশন করুন।


ক্যারমেল নাগটিন আইসক্রিম

উপকরণ:
ডিমের কুসুম ৪টা, ফ্রেশ দুধ দেড় কাপ, চিনি ১ কাপ, ফ্রেশ ক্রিম ২ কাপ, চিনা বাদাম ১ কাপ, চিনি ক্যারমেলের জন্য দেড় কাপ।

প্রণালী:
দুধ ফুটিয়ে নিন। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে ভালভাবে ফেটান। এবার এই মিশ্রণ দুধের সঙ্গে মিশিয়ে ঠাণ্ডা করুন। ক্রিম মেশান। একটা বাটিতে রেখে ৭/৮ ঘণ্টা ফ্রিজে রাখুন। বাটিতে স্কুপ দিয়ে আইসক্রিম দিন। এর উপর বাদাম দিন ও ক্যারামেল করা চিনি ছড়িয়ে পরিবেশন করুন।

ক্যারামেল:
চিনি একটা প্যানে গরম করার সময় গলে বাদামি হলে তাকে ক্যারামেল বলে।

No comments

Powered by Blogger.