বিভিন্ন শরবত
![]() |
| শরবত |
আঙ্গুরের
শরবত
উপকরণ:
সাদা আঙ্গুর ১ কেজি, কালো আঙ্গুর ১ কেজি, চিনি ৩ কাপ, পানি ৪ কাপ, বরফ কুচি ৮/১০ টুকরা।
প্রণালী:
আঙ্গুরগুলো
পরিষ্কার করে কেটে নিন। কাটার সময় আঙ্গুরের বিচি ফেলে দিন। এবার আঙ্গুর ব্লেন্ডারে
ব্লেন্ড করে নিন অথবা হাতেও কচলিয়ে নিতে পারেন। এবার আঙ্গুরের রসে প্রয়োজনমত চিনি,
পানি ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
গাজরের
শরবত
উপকরণ:
গাজর
২৫০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কাজু বাদাম কুচি ২৫ গ্রাম, ছোট এলাচ ৪টির গুঁড়া।
প্রণালী:
গাজরের
খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটি ডেকচিতে সিদ্ধ করে নিন। পুরো সিদ্ধ হয়ে গেলে গাজরগুলো
ঢেকে অল্প দুধ দিয়ে মেখে নিবেন। মাখা গাজর ও চিনি কড়াইয়ে দিয়ে চুলায় বসিয়ে নাড়তে থাকুন।
যতক্ষণ পর্যন্ত না লালচে ভাব আসে। দুধটা মিশিয়ে এলাচ গুঁড়া, কুচি কাজু বাদাম ও বরফ
দিয়ে কাঁচের গ্লাসে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
অরেঞ্জ
স্কোয়াশ
উপকরণ:
চিনি
আধা কাপ, চায়না গ্রাস ১ চা চামচ, অরেঞ্জ ফুড কালার সামান্য, সোডিয়াম বেনজোয়েট হাফ চা
চামচ, অরেঞ্জ ফ্লেভার ২ চা চামচ, সাইটিক ১ চা চামচ, অরেঞ্জ জুস আধা কাপ।
প্রণালী:
পাত্রে
চিনি, পানি, চায়না গ্রাস, সাইট্রিক, সোডিয়াম, অরেঞ্জ ফ্লেভার, ফুড কালার, অরেঞ্জ জুস
সব একসাথে জ্বালে দিন। এবার ঠাণ্ডা করে পরিষ্কার বোতলে সংরক্ষণ করুন।
তরমুজের
ঠাণ্ডা
উপকরণ:
ঠাণ্ডা তরমুজের রস ১ চা কাপ, পুদিনাপাতা রস ৪ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনির
সিরাপ ৪ টেবিল চামচ (প্রয়োজনমত) বিট লবণ সিকি চা চামচ, বরফ কিউব প্রয়োজন মত।
প্রণালী:
ওপরের
সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেলালেই তরমুজের ঠাণ্ডা তৈরি হয়ে যাবে। গ্লাসে ঢেলে বরফ
কিউব দিয়ে পরিবেশন করতে হবে।
আদা
লেবুর ঠাণ্ডা
উপকরণ:
আদার
রস ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনির সিরাপ ২ টেবিল চামচ, বরফ কুচি আধা কাপ,
সোডা পানি প্রয়োজনমত।
প্রণালী:
গ্লাসে
বরফ কুচি, চিনির সিরাপ, লেবুর রস ও আদার রস নিয়ে সোডা পানি দিয়ে ঠাণ্ডা পরিবেশন করতে
হবে।
আনারসের
জুস
উপকরণ:
আনারস
কুচি এককাপ, ঠাণ্ডা পানি হাফ কাপ, কাঁচামরিচ কুচি একটি, চিনি এক টেবিল চামচ, লবণ প্রয়োজনমত,
বীট লবণ কোয়াটার চা চামচ, আইস কিউব দুই/তিনটা, পুদিনাপাতা পরিমাণমত।
প্রণালী:
সব
উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঢেকে গ্লাসে ঢালুন। উপরে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন
করুন ঠাণ্ডা আনারস জুস।
বাদামের
শরবত
উপকরণ:
দুধ
আধা লিটার, পেস্তাকুচি আধা টেবিল চামচ, এ্যালমন্ড ও কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা
বাটা এক টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, চিনি দুই টেবিল চামচ, গোলাপ পানি এক চা চামচ।
প্রণালী:
আধা
লিটার দুধ ঘন করে নিন। এর সাথে পেস্তা ও এ্যালমন্ড ও কাজু কুচি বাদে সব উপকরণ একসাথে
দিয়ে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সব বাদামের কুচি ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন। দারুন
মজাদার বাদামের শরবত।
কাঁচা
আমের শরবত
উপকরণ:
কাঁচা
আম কুচি ২ কাপ, চিনি ১ কাপ, লবণ ১ চা চামচ, ঠাণ্ডা পানি ৫ কাপ ও কাঁচা মরিচ কুচি ২/৩টি।
প্রণালী:
সব
দিয়ে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে। তারপর তারের ঝাঁঝরি দিয়ে (স্টেইনলেস) ছেঁকে
নিয়ে কাঁচের জগে ঢেলে ফ্রিজে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

No comments