Header Ads

গরুর মাংসের রকমারি (চতুর্থ পর্ব)



গরুর মাংসের চাটনী

উপকরণ:
গরুর মাংস ৫০০ গ্রাম, টমেটো আধা কেজি, ধনে পাতা মিহি করে বাটা আধা কেজি, শুকনা মরিচ কুচি ১ কাপ, তেঁতুলের ঘন আধা কাপ, সরিষার তেল আধা কাপ, সয়াবীন তেল আধা কাপ, পেঁয়াজ মিহি করে কুচি ১ কাপ, রসুন কুচি আধা কাপ, আদা বাটা কোয়াটার কাপ, জিরা বাটা ১ চা চামচ, গরম মশলা ১ চা চামচ, লবণ পরিমাণমত।

প্রণালী:
গরুর মাংসে ধনে পাতা, টমেটা আর শুকনা মরিচ বাদে বাকী উপকরণ দিয়ে সেদ্ধ দিন। আর এগুলো আলাদা সেদ্ধ দিন। গরুর মাংস সেদ্ধ হলে টমেটো ভুনা দিয়ে ঢেকে দিন। ২০/২৫ মিনিট রাখুন। তারপর লুচি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।


বিফ ফ্রাই

উপকরণ:
মাংসের টুকরা ২ বাটি, পাকিস্তানী সান মশলা দেড় চা চামচ, পেঁয়াজ মিহি করে বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমত, তিলের তেল ২ চা চামচ, তেল ভাজার উপযোগী, ক্যাপসিকাম কয়েক টুকরা।

প্রণালী:
সব মশলা মাংসের সাথে মিশান। এবার সিকে একটা মাংসের টুকরা, ১ টুকরা ক্যাপসিকাম গেঁথে ফ্রীজে রেখে দিন ৬/৭ ঘণ্টা। তারপর ফ্রাইপ্যানে হালকা তেল দিয়ে উল্টেপাল্টে ভাজুন।


বিফরোস্ট

উপকরণ:
ক) মাংস আধা কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন ও মরিচ বাটা ১ চামচ, ধনে ও জিরা বাটা ১ চা চামচ, লবণ ১ চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ।
খ) পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চামচ, ধনে ও জিরা বাটা ১ চা চামচ, রসুন ও মরিচ বাটা ১ চা চামচ, এলাচ ও দারচিনি ৪/৫টি, টমেটো সস আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমত, পোস্তদানা বাটা ১ চা চামচ।

প্রণালী:
মাংস প্রথমে কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে।
১) ক গ্রুপের সব মশলা দিয়ে সেদ্ধ করতে হবে লম্বা এক টুকরা মাংস। সেদ্ধ হলে টুকরা করতে হবে।
২) খ গ্রুপের সব মশলা দিয়ে গ্রেভী করতে হবে।
৩) মাংস এবং গ্রেভী মিশিয়ে বেক করতে হবে। অথবা দমে দিতে হবে।
বেক করলে ২০০ ডিগ্রি তাপে ৫ থেকে ৬ মিনিট করতে হবে। এরপর শশা, গাজর, লেটুস দিয়ে সাজিয়ে দিতে হবে।


শাহী কোফতা

উপকরণ:
ক) মাংসের কিমা আধা কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলার পাউডার ১ চা চামচ, লবণ পরিমাণমত, পাউরুটি, ৩/৪টা, পাউরুটি গুঁড়া আধা কাপ, ডিম ১টা, পেঁয়াজ কুচি আধা কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ঘি ১ চা চামচ, তেল পরিমাণমত।
খ) পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, গরম মশলা পাউডার ১ চা চামচ, কিসমিস ১ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, তেল ৪/৫ টেবিল চামচ, লবণ পরিমাণমত, তেজপাতা ৪/৫টি।

প্রণালী:
ক) পেঁয়াজ কুচি এবং পুদিনা কুচি ও কাঁচামরিচ বাদে সব এক সাথে মাখিয়ে ভেতরে পেঁয়াজ পুদিনার পুর দিয়ে গোল গোল বানিয়ে ডুবো তেলে ভাজতে হবে।

খ) সব মশলা তেলে ভুনতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। শেষে কোফতা দিয়ে দমে রাখতে হবে কিছুক্ষণ।

No comments

Powered by Blogger.