Header Ads

গরুর মাংসের রকমারি (পঞ্চম পর্ব)



হাড়িকাবাব

উপকরণ:
ক) গরুর মাংস আধা কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, এলাচ/দারচিনি ১ চা চামচ, জয়ফল/জয়ত্রি, গোলমরিচ/লবঙ্গ কোয়াটার চা চামচ, চিনি ১ কেজি, টক দই ১ কাপ, পানি ১ চা চামচ।

খ) পেঁয়াজ কুচি ১ কাপ, শুকনা মরিচ ৫/৬টি, তেতুলের রস ১ চা চামচ, টমেটো সস ২/৩টি, ধনে পাতা/পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ঘি ২/৩ টেবিল চামচ, তেল আধা কাপ।

প্রণালী:
ক) সব একসাথে সেদ্ধ করতে হবে। মাংস চেপটা টুকরা করে সামান্য ছেচে নিতে হবে।

খ) মাংসসহ সব তেলে ভাজতে হবে। ধনে পাতা, কাঁচা মরিচ কুচি উপরে ছিটিয়ে দিতে হবে। টমেটো সস দিতে হবে আধা কাপ।


মিটলোপ

উপকরণ:
মাংসের কিমা (কাঁচা কিমা) ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ (এলাচ, দারচিনি, জয়ফল, জযত্রি), পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, ব্রেড ক্রাম (পাউরুটি গুঁড়া) ১ কাপ, লবণ পরিমাণমত, ঘি (বাটার ওয়েল) ২ টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, চিজ পরিমাণমত, ডিম ১টা।

প্রণালী:
মিহি কিমা করে নিতে হবে। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, ধনে পাতা সব একসাথে মাখাতে হবে। ২ পিচ পাউরুটি এবং ১টি ডিম এক সাথে মাখাতে হবে। কিমার সাথে মিশাতে হবে। ঘি পরিমাণমত দিয়ে ব্রেড ক্রাম মাখাতে হবে। সমস্ত উপকরণ খুব ভাল করে মাখাতে হবে। মোল্ডে তেল মেখে কিমার মিশ্রণটা দিতে হবে। তার উপর টমেটোর সস দিতে হবে। তার উপর গ্রেট করা চিজ দিতে হবে। ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে ২৫ থেকে ৩০ মিনিট ওভেনে বেক করতে হবে। (মাঝের র‌্যাক)


তেহারী

উপকরণ:
ক) চাউল ৩ পট, পানি ৬ পট, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, এলাচ দারুচিনি ৪/৫টি, কাঁচা মরিচ ৭/৮টি, বাটার অয়েল ২ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমত।

খ) মাংস ১ কেজি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মরিচ বাটা ১ চা চামচ, ধনের গুঁড়া আধা চা চামচ, গরম মশলা পাউডার ১ চা চামচ, আস্ত এলাচ দারুচিনি ৩/৪টি, টক দই ৩ টেবিল চামচ, তেল ১ কাপ, লবণ পরিমাণ মত, বেরেস্তা পেঁয়াজ ১ কাপ।

প্রণালী:
ক) তেলে পেঁয়াজ লাল করে ভাজতে হবে। আদা বাটা, চাল এবং গরম মশলা দিয়ে ভুনতে হবে। পানি দিয়ে ২/৩ মিনিট রাখতে হবে। এর পর দমে রাখুন যতক্ষণ পোলাউ না হয়।

খ) মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিন। তেলে আদা বাটা, রসুন, ধনে, জিরা, মরিচ, পেঁয়াজ বাটা দিন। একটু পানি দিয়ে মশলাটা ভুনতে হবে। মাংস দিন। পেঁয়াজ লাল করে বেরেস্তা করুন। মাংস হয়ে আসলে বেরেস্তা দিন। মাংস হয়ে গেলে পোলাউর সাথে মাংস মিশাতে হবে। আস্ত কাঁচা মরিচ দিন। এক টেবিল চামচ ঘি দিয়ে দমে রাখুন ১৫ থেকে ২০ মিনিট।

No comments

Powered by Blogger.