মুরগীর মাংসের রকমারি (প্রথম পর্ব)
মুরগী সবজি
উপকরণ:
মুরগীর মাংস ১২ টুকরা, সীমের
বীচি ১ কাপ, মটরসুটি ১ কাপ, রসুনের রস ২ চা চামচ, পেঁয়াজের রস ৪ চা চামচ, আদার রস ১
চা চামচ, জিরার রস দেড় চা চামচ, টেমেটোর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, গরম মশলার
গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ বাটা মিহি
করে ৩/৪টা, তেল পরিমানমত।
প্রণালী:
মটর সুটি ও সীমের বীচি একটু হলুদ,
লবণ মেখে তেলে ভেজে তুলুন। একই ভাবে মুরগীর মাংসও ভাজুন। এবার ফ্রাইপ্যানে সব মশলা
ভালোভাবে আস্তে আস্তে কষান। এরপর সবজি, মুরগী ঢেলে দিয়ে ২ কাপ পানি দিন। ১০ মিনিট ঢেকে
রাখুন। তেল উপরে উঠে এলে কাঁচা মরিচ বাটা দিয়ে ২/৩ মিনিট পর নামিয়ে ফেলুন।
মুরগী টমেটো
উপকরণ:
মুরগী ১ কেজি স্বাভাবিক টুকরা,
টমেটো ১ কেজি, তেল ১ কাপ, মেথি আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, আদা কুচি দেড় চা
চামচ, রসুন কুচি ১ চা চামচ, তেজপাতা ২টা, দারুচিনি ২ টুকরা, এলাচি ২ টুকরা, লবণ ২টা,
গোলমরিচ আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, ধনেপাতা
কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ।
প্রণালী:
তেল গরম করে মেথি, জিরা, আদা
কুচি, রসুন কুচি, তেজপাতা, দারুচিনি এলাচি, লবণ, গোলমরিচ দিয়ে ভুনে টমেটো টুকরা দিয়ে
১০ মিনিট রান্না করে মুরগীর টুকরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে অল্প আঁচে ২৫
মিনিট রান্না করে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামান। পোলাও/লুচি/নানরুটি/পুরি দিয়ে পরিবেশন
করা যায়।
চিকেন মাসালা
উপকরণ:
১টা মুরগীর বুকের মাংস, আদা বাটা
২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে/জিরা ১ চা চামচ,
এলাচ, দারুচিনি পরিমাণমত, বেরেস্তা পেঁয়াজ আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, তেল ৩ টেবিল
চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, কাঁচা মরিচ ৪/৫টা, টক দই ২ টেবিল চামচ, চিনি
আধা চা চামচ।
প্রণালী:
মুরগীর মাংস লবণ দিয়ে সেদ্ধ করে
নিন। তেলে সব বাটা মসলা দিয়ে টক দই দিন। মসলা দিয়ে ভুনা হলে টমেটো দিন। মাংস আর পেঁয়াজ
বেরেস্তা দিন। রান্না হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে ৩/৪ মিনিট ঢেকে রাখুন। তেল উপরে উঠে এলে এক চামচ
ঘি দিয়ে নামিয়ে ফেলুন।
মুরগীর কোরমা
উপকরণ:
মাঝারি মুরগী ১টা, দই আধা কাপ,
তেল কোয়াটার কাপ, ঘি কোয়াটার কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন
বাটা আধা টেবিল চামচ, পোস্তদানা বাটা আধা টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
জায়ফল জয়ত্রী গুঁড়া অল্প, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, আলু বোখারা ৪/৫টা, পেস্তা বাদাম
কুচি আধা টেবিল চামচ, বেরেস্তা আধা কাপ, পেঁয়াজ কুচি কোয়াটার কাপ, কাঁচা মরিচ ৪/৫টা,
কেওড়া আধা টেবিল চামচ, তেঁতুল গোলা ১ টেবিল চামচ, দুধ আধা কাপ, লবণ পরিমাণমত, চিনি
আধা টেবিল চামচ, দারচিনি ২টা, এলাচ ২টা, লবঙ্গ ২টা, কিসমিস আধা টেবিল চামচ।
প্রণালী:
মুরগী টুকরা করে ভালোভাবে ধুয়ে
দই, গোলমরিচ, সব বাটা মসলা দিয়ে মেখে ১ ঘণ্টা রাখুন। তেল, ঘি এক সঙ্গে চুলায় দিয়ে গরম
হলে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ বাদামী হলে মশলা মাখানো মুরগী, দারচিনি, এলাচ, লবঙ্গ, লবণ
দিয়ে কষান, মাংসের পানি শুকিয়ে এলে পরিমাণমত পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে ঝোল
কমে এলে আলুবোখারা, কিসমিস, চিনি, তেঁতুলের গোলা, কাঁচামরিচ দিন। কিছুক্ষণ পর বাকি
উপকরণ দিয়ে নামিয়ে ফেলুন।

No comments